প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার 

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল সোমবার এই ফল প্রকাশ করা হতে পারে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসের এ তথ্য জানিয়েছেন।

ডিপিই কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী দুই/একদিনের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার ফল পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও বৃত্তির ফল জানা যাবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী দুই-একদিনের মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে আগামী মঙ্গলবার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলেও জানান তিনি।

জানা গেছে, এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সারা দেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্কুলের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুল থেকে ২০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। 

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬