২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ

সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ফরিদ আহাম্মদ বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত ফল ঘোষণা করতে পারব বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি জানিয়েছেন।

আরও পড়ুন: ইবির হলে ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতন ছাত্রলীগের, ভিডিও ধারণ

চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করায় সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। এ বছর বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর অর্ধেক ছাত্র, বাকি অর্ধেক ছাত্রী।

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা হারে মাসিক বৃত্তি পেয়ে থাকে।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬