থাপ্পড় দিয়ে শিক্ষার্থীর কান ফাটানো প্রধান শিক্ষক বহিষ্কার

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

© ফাইল ফটো

চড় মেরে শিক্ষার্থীর কান ফাটানোর অভিযোগে যশোরের চৌগাছায় এক প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের নাম শফিকুর রহমান। তিনি উপজেলার মালিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) মালিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার শ্রেণি কক্ষের বাইরে যাওয়ায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে সজোরে থাপ্পড় মারেন তিনি। এতে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুলের পাশের বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন সময় মারধর ও অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে। রোববার বিষয়টি নিয়ে অভিভাবকরা অভিযোগ করলে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। তিনি স্কুলে গিয়ে ঘটনার সত্যতা পান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক তার সহকর্মীদের সঙ্গেও খারাপ আচরণ করেন। নারী সহকর্মীদের সঙ্গে বিভিন্ন সময় অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক নারী সহকর্মী তার বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। তখন ক্ষমা চেয়ে রক্ষা পান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ‘সে কানে আগের চেয়ে কম শুনছে’। অন্য শিক্ষার্থীরাও তাদেরকে মারধরের বিষয়ে জানায়। 

এই কর্মকর্তা আরও বলেন, প্রধান শিক্ষক মারধরের বিষয়টি স্বীকার করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে এ ঘটনায় প্রতিবেদন পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে জেনেছনে। উপজেলা শিক্ষা কর্মকর্তার লিখিত প্রতিবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950