আর স্কুলে যাবে না মনিরা

২৪ ডিসেম্বর ২০২২, ০৭:০০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
মনিরা

মনিরা © সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় মনিরা আক্তার নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে নিজ ঘর থেকে তার মরহেদ উদ্ধার করা হয়।

নিহত মনিরা ওই গ্রামের কৃষক মো. জালাল মোল্যার মেয়ে। মনিরা এবার সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছিল।  তবে নতুন স্কুলে যাওয়ার আগেই চলে গেল মনিরা।

নিহত মনিরার বোন আছিয়া বেগম বলেন, মনিরা জেদি ছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের খোলা মাঠে মনিরা তার সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায় এক সহপাঠীর সঙ্গে মনিরার ঝগড়া হয়। এতে সে অভিমান করে বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মনিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬