প্রাথমিক শিক্ষকদের বদলির নির্দেশিকা ফের সংশোধন

২৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ফটাে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি নির্দেশিকা আবারও সংশোধন আনা হয়েছে। অনলাইনে বদলি নির্দেশিকার কিছু শর্তের কারণে ভোগান্তিতে পড়েন শিক্ষকরা। এতে ক্ষোভ প্রকাশ করায় কিছু শর্ত শিথিল করে সংশোধিত প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত বদলি নির্দেশিকা প্রকাশ কর হয়। এতে স্বাক্ষর করেছেন গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

বদলীর সংশোধিত নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপজেলাভিত্তিক বদলির অনলাইন আবেদন শুরু হয়। এর আগে গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে অনলাইনে বদলি কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬ টি। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে।

মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬