আপাতত বৃত্তি পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই: গণশিক্ষা সচিব

২২ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ © ফাইল ছবি

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। তিনি বলেন, আপাতত এ পরীক্ষা বন্ধের কোনও সিদ্ধান্ত নেই। আর এ পরীক্ষায় ‘নোট-গাইড’ কাজে আসবে না।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)' নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন সচিব।

সচিবের কার্যালয়ে ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় উত্থাপন করেন।

আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ২৯ বিশিষ্ট নাগরিকের

অনুষ্ঠানে গণশিক্ষা সচিব বলেন, ‘বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত-উত্তরে নেওয়া হবে। কোনও নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দিয়ে সচিব ফরিদ আহাম্মদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। অনলাইনে এই আবেদন করা যাবে।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬