প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফি ৫০ টাকা

১৫ ডিসেম্বর ২০২২, ০৪:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষায় ভালো করা বিদ্যালয়ের ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তি পরীক্ষার ফি আদায় সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

 চিঠিতে বলা হয়েছে, "প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফি ছাত্র-ছাত্রী প্রতি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও থানা শিক্ষা অফিসাররা নির্ধারিত হারে ফি আদায় করে আদায়কৃত টাকা  (কোড নম্বর ১-২৪৩১-০০০১-২০৩১ পুরাতন ও ১৪২২৩২৬ পরীক্ষা ফি নতুন) পরীক্ষা ফি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবেন। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জেলার আওতাধীন সব উপজেলা ও থানার আদায়কৃত টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জমাকৃত টাকার ট্রেজারি চালানের ছায়লিপিসহ তথ্য ইমেইলে ([email protected]) ২৪ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

এলপিজি সিলিন্ডারের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬