ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

১৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© সংগৃহীত

ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ রাফিন (১১) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র। রাফিন বদরপুর ২নং ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মোঃ রোমান এর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের উপরে খেলতে গিয়ে অসতর্কতা বসত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহিত রাফিনের বাবা মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

ট্যাগ: ছাত্র
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬