প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সুযোগ পেতে পারেন ২০ শতাংশ শিক্ষার্থী

০৮ ডিসেম্বর ২০২২, ০৬:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটাে

এক যুগ প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলে ভিত্তিতে ২০ শতাংশ শিক্ষার্থী এই সুযোগ পেতে পারেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি স্কুলের ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রতিষ্ঠান প্রধানরা এই হার বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। 

ওই সূত্র আরও জানায়, শিক্ষকদের অনুরোধের প্রেক্ষিতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে অধিদপ্তর। বিষয়টি নিয়ে শিগগিরই সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই হার বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে। ২০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় বসানোর বিষয়ে ভাবছে অধিদপ্তর।

জানতে চাইলে ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়ানো হবে। তবে সেটি কত শতাংশ তা এখনই বলা যাচ্ছে না। সবার সাথে আলোচনা করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence