প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে আজ

০৮ ডিসেম্বর ২০২২, ১১:২২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে আজ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে আজ © ফাইল ছবি

প্রায় এক যুগ পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় বসতে যাচ্ছে। সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় পৃথকভাবে শিক্ষার্থীদের এ পরীক্ষায় অংশ নিতে হবে। চলতি মাসেই এ পরীক্ষা নেওয়ার তারিখ নির্ধারণের জন্য আজ দুপুরে সভায় বসছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর পঞ্চম শ্রেণি শেষ করা শিক্ষার্থীদের ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বেলা আড়াইটার দিকে সভা ডাকা হয়েছে। সেখানে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয় থেকে ১০ শতাংশ করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরো পড়ুন: একাদশে ভর্তির আবেদন শুরু, এক নজরে দেখে নিন নীতিমালা

ওই সূত্র আরও জানায়, বৃত্তি পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ের ওপর। এক দিনে চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টায় শিক্ষার্থীদের ২০০ নম্বর উত্তর করতে হবে। পরীক্ষা হবে উপজেলা পর্যায়ে। বিদ্যালয়গুলো নিজেরই ১০ শতাংশ শিক্ষার্থী বাছাই করবে। তবে কোনো শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চাইলে তাকে জোর করা যাবে না।

অধিদপ্তর সূত্র জানায়, সমাপনী পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রতিটি স্কুল থেকে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আগের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাড়ি চাঁদপুর ও শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি থাকায় শিক্ষককে হেনস…
  • ২৯ মার্চ ২০২৬
জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা, ২৫ হাজার টাকায় মীম…
  • ২৯ মার্চ ২০২৬
সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক, বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১…
  • ২৯ মার্চ ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন স্…
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষা ক্যাডারদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণা, বাড়ছে সুবিধা
  • ২৯ মার্চ ২০২৬
দেশে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে কেন?
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence