প্রাথমিকের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ

২৭ নভেম্বর ২০২২, ০৮:৫০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
প্রাথমিক শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষার্থী © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি বছরের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। রোববার (২৭ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সকাল ৯ নয়টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

১১ ডিসেম্বর ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত ও বেলা সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা ও বেলা সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির সমাজ ও বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এবং সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এছাড়া ১৮ ডিসেম্বর ৯টা থেকে ১১টা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ধর্ম ও নৈতিক শিক্ষা ও সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এসব শ্রেণির চারু ও কারুকলা, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস–লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
  • ২৯ মে ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল, সমালোচনার মুখে চিড়িয়াখানা কর্ত…
  • ২৮ মে ২০২৬
ফেনীর সেই শিক্ষিকাকে ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ক্রীড়া প্রত…
  • ২৮ মে ২০২৬
যে পাহাড়ে বাইক রাইডারদের জন্য হতে পারে রোমাঞ্চকর যাত্রা
  • ২৮ মে ২০২৬
চলন্ত বাস থেকে ছিটকে পড়ে নিহত ১
  • ২৮ মে ২০২৬
ঈদে বাড়ি না ফেরা দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার
  • ২৮ মে ২০২৬