জাতির পিতা সার্বজনীন প্রাথমিক শিক্ষা চালুর স্বপ্ন দেখেছিলেন: গণশিক্ষা সচিব

২১ নভেম্বর ২০২২, ১২:০৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সর্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ।  

রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ইউএস এইডের ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পরিপূরণ নিশ্চিতকরণে অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষার বাস্তব রূপায়ণে অগ্রসর ও সক্ষম শিশুর পাশাপাশি দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সরকার ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় তার স্বপ্ন সারথী আজকের শিশু। তাই শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও এর সঠিক ব্যবহারেই রয়েছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি। 

১৮ মিলিয়ন মার্কিন ডলারের এ প্রকল্প আগামী ৫ (পাঁচ) বছরে ইউএসএইড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করবে । প্রকল্পের মধ্যে রয়েছে শিশুদের জন্য শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএস এইডের মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি স্টিভেন্স উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬