প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বাড়ানো নিয়ে যা বললেন মহাপরিচালক

১৯ নভেম্বর ২০২২, ০৮:১৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
প্রাথমিকের লোগো এবং শাহ রেজওয়ান হায়াত

প্রাথমিকের লোগো এবং শাহ রেজওয়ান হায়াত © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে ডিপিই মহাপরিচালক জানান, সহকারী শিক্ষক নিয়োগের পদ সংখ্যা বাড়ানোর কথা থাকলেও সেটি হচ্ছে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ অনুযায়ী নিয়োগ হবে।

জানা গেছে, ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ৩২ হাজার ৫৭৭ জনকে নিয়োগের কথা বলা। তবে করোনার কারণে দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় আরও ১০ হাজার পদ শূন্য হয়। পরবর্তীতে এই পদগুলোতেও নিয়োগের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের সেই উদ্যোগ আলোর মুখ দেখল না।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা অনুযায়ী নিয়োগ হবে।

ফল প্রকাশের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, প্রাথমিকের প্রতিমন্ত্রী এবং সচিব স্যার এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফেরার পর ফল প্রকাশ করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলেও জানান তিনি।

আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০২ আগস্ট ২০২৬
মেঘনার চরে প্রতি রাতেই হচ্ছে গরু-মহিষ চুরি, দিশেহারা খামারি…
  • ০২ আগস্ট ২০২৬