পরীক্ষা দিতে হচ্ছে না কুমিল্লার ১৩ হাজার শিক্ষকের

১০ নভেম্বর ২০২২, ১২:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকের ১৩ হাজার শিক্ষকের

পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকের ১৩ হাজার শিক্ষকের © ফাইল ছবি

কুমিল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ সহস্রাধিক শিক্ষকের আর বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক মূল্যায়নের অভীক্ষার পরীক্ষায় বসতে হচ্ছে না। বুধবার (৯ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

বুধবার কুমিল্লার ডিপিইওর কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতাদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে প্রধান শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দিক-নির্দেশনায় শিক্ষকদের পাঠ্য পুস্তক পঠন ও দক্ষতা যাচাইয়ের বিষয়টি তদারতি করার বিষয়ে একমত হন।

আরো পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা গ্রেপ্তার

গত ৩০ অক্টোবর ডিপিইও স্বাক্ষরিত অফিস আদেশে শিক্ষকদের পরীক্ষা নিতে ১৬ সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকলেও কুমিল্লার দুই হাজার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষকের পরীক্ষা নেওয়ার খবরে ক্ষোভ দেখা দেয়। 

ডিপিইও মান্নান বলেন, এটা পরীক্ষা নয়, বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক পঠন ও মানযাচাই অভীক্ষা ছিল। এ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় শিক্ষকদের ভীতি থাকার কথা না। তবে সবকিছুই শিক্ষার মান উন্নয়নের জন্য করা হচ্ছে।

শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950