বদলি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

০৬ নভেম্বর ২০২২, ০৩:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক © সংগৃহীত

দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন বলে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে রবিবার (৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে নব জাতীয়করণকৃত এবং বিদ্যমান শিক্ষকদের মাঝে আন্তঃবদলী কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।

বৈঠকে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ অবকাঠামো এবং যথাযথভাবে পাঠদানের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়াও কমিটি বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের জন্য জনবল নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

 বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন অংশগ্রহণ করেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950