ক্লাস টেস্টে মূল্যায়ন

প্রাথমিকে বার্ষিক পরীক্ষার নম্বর কমছে

০৩ নভেম্বর ২০২২, ০৮:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
প্রাথমিক শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষার্থী © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয় ১০০ নম্বরের ভিত্তিতে। তবে এই নম্বর কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সারাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা একই দিনে আয়োজন করা হবে। এই পরীক্ষা হবে ৬০ নম্বরে। আর ৪০ নম্বর দেওয়া হবে পাঁচটি ক্লাস টেস্টের ভিত্তিতে। এই দুটি নম্বর যোগ করে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের।

সূত্র জানায়, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এই তিনটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের অন্তত পাঁচটি পরীক্ষা নিতে হবে শ্রেণি শিক্ষকদের। এই পরীক্ষার নম্বর হবে ২০। এই পাঁচটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ এবং বার্ষিক পরীক্ষার ৬০ নম্বরের ভিত্তিতে রেজাল্ট তৈরি করা হবে। এই ফলাফল বিদ্যালয়গুলো প্রকাশ করবে।

না প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পূর্বের ন্যায় ১০০ নম্বরের বার্ষিক পরীক্ষা আর থাকছে না। এই পরীক্ষা ৬০ নম্বরে নেওয়ার নির্দেশনা এসেছে। এছাড়া শিক্ষার্থীদের ক্লাস টেস্টের মাধ্যমে ৪০ শতাংশ নম্বর দিতে হবে। শিগগিরই বিদ্যালয়গুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence