প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে, নির্দেশনা জারি

২৫ অক্টোবর ২০২২, ১১:৩৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে © ফাইল ছবি

বৈরি আবহাওয়ার মধ্যেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার ডিপিই’র সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে। এতে পাঠদান চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তা ও শিক্ষকদের।

নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের জেলাসমূহে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবের বিষয়ে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণসহ পাঠদান চালু রাখার বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ করে পাঠদান চালু রাখতে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: সিত্রাংয়ের আঘাতে ৩ বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এর আগে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়স্থান তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ খুলে পাঠদান শুরু হবে।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬