হারানোর ১৩ ঘণ্টা পর এসএসসির ৫০ খাতা উদ্ধার

০৫ অক্টোবর ২০২২, ০৪:২১ PM
এসএসসি পরীক্ষার খাতা

এসএসসি পরীক্ষার খাতা © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ইংরেজি ১মপত্র বিষয়ের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে। খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে হারিয়ে যাওয়া খাতার বান্ডিল বুধবার সকালে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থান থেকে উদ্ধার করা হয়।

উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এসএসসি পরীক্ষার পরীক্ষক এম এম বোরহান উদ্দীন বলেন, মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজী বিষয়ের ৫০টি খাতার একটি বান্ডিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল থেকে নওয়াপাড়া-ধোপাদি সড়কের কোনো এক স্থানে পড়ে যায়। খাতার বান্ডিল হারানোর পর আমি সারারাত খোঁজাখুঁজি করেছি।

আরও পড়ুন: পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তিনি আরও বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় ১৩ ঘণ্টা পর বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকা খাতার সন্ধান মেলে। পরে আমি নিজে গিয়ে খাতার বান্ডিল উদ্ধার করি। 

এ ব্যাপারে যশোর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, খাতা হারিয়ে যাওয়া খবর শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় খাতার বান্ডিল উদ্ধার করা সম্ভব হয়েছে। অক্ষত অবস্থায় হারিয়ে যাওয়া ৫০টি খাতা ফিরে পাওয়া আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেছি। 

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950