প্রাথমিকের চূড়ান্ত ফল নভেম্বরে, যোগদান ডিসেম্বরে

০৪ অক্টোবর ২০২২, ০৮:৩২ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় © লোগো

নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল। আর চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের যোগদান কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হবে। চূড়ান্ত ধাপে পাস করা প্রার্থীদের নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর থেকে যোগ্য প্রার্থীদের যোগদান কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু করা হবে।’

তিনি বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে তিনটি ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়েছে। এতে যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদপ্তরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেওয়া হয়। সব ফলাফল একত্রিত করে আগামী নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’ ১ ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া নেই, ছাত্রলীগ খুন-ভর্তি বাণিজ্য করছে: সেলিমা

জানা গেছে, চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সারাদেশে মোট ৫৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এখন নতুন করে আরও ৫৮ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হতে পারে। 

প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
গলার চেইন ‘ছিনিয়ে নিতে’ শিশু মরিয়মকে হত্যা, লাশ মিলল চুলায়
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence