ফুল-ফ্রি স্কলারশিপে মাস্টার্স করুন নেদারল্যান্ডসে

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১ AM
ফুল-ফ্রি স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ড

ফুল-ফ্রি স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ড © সংগৃহীত

আন্তজার্তিক শিক্ষার্থীদের নেদারল্যান্ডসের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রিতে স্নাতকোত্তর এবং বিভিন্ন শর্ট কোর্সে অধ্যায়নের সুযোগ দিচ্ছে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি) স্কলারশিপ । বাংলাদেশসহ বিশ্বের আরো ৪০টি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ অক্টোবর। 

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম স্কলারশিপটি নেদারল্যান্ডসের ডাচ মন্ত্রণালয় দ্বারা অর্থায়নকৃত। এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদারল্যান্ডস’র  শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। এছাড়া স্কলারশিপটি এক হাজারেরও বেশি কোর্স অফার করে।

স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়কাল সাধারণত ১২ মাস হয় এবং অনলাইন কোর্সের বিভিন্ন সময়কাল থাকে।  যেমন ২ মাস, ৬ মাস আবার ১২ মাসও হতে পারে।

সুযোগ-সুবিধা:
১. সম্পূর্ণ  টিউশন ফি প্রদান করবে ।
২. ভিসা খরচ। 
৩. ভ্রমণ খরচ।
৪. স্বাস্থ্য বীমা।

আরো পড়ুন: স্কলারশিপ নিয়ে বিনা খরচে ভারতে পড়ার সুযোগ

যোগ্যতা সমূ:
১. ওকেপি দ্বারা নির্ধারিত দেশের হতে হবে।
২. বৈধ পরিচয়পত্র থাকতে হবে। 
৩. বিগত ডিগ্রিগুলোর একাডেমিক ফলাফল ভালো হতে হবে।  
৪. সহ-শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। 
৫. ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন করার আগে অনলাইনের মধ্যমে ওকেপি যোগ্যতাসমূহ পূরণ আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে এবং  ওকেপি’র তালিকা থেকে কোর্স নির্ধারণ করে নিতে হবে। কোর্সের তালিকা দেখুন লিংকে (https://www.studyinnl.org/dutch-education/studies?scholarship=Orange+Knowledge+Programma+%28OKP%29)।

আবেদন করতে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (https://www.studyinnl.org/finances/orange-knowledge-programme#countries)

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence