দুই কোটি টাকা পেলেন ২ হাজার শিক্ষার্থী

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৬ PM
বৃত্তির অর্থ গ্রহণ করছেন এক শিক্ষার্থী

বৃত্তির অর্থ গ্রহণ করছেন এক শিক্ষার্থী © সংগৃহীত

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন পার্বত্য জেলার দুই হাজারের বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে দুই কোটি টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো)। 

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান অরুন সারকী টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২০২০-২১ অর্থবছরে তিন পার্বত্য জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২ হাজার ২শত ২৩ জনের পড়ুয়া শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবেকরা খরচ চালাতে না পারায় অনেক মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পরে ঝরে পড়ছে। এ কারণে দরিদ্র শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে এই আর্থিক সহযোগিতা চালু করা হয়েছে। এ সহযোগিতা আরো বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে পার্বত্য জেলায় শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম, উন্নয়ন বোর্ডের সদস্য মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বিন মো. ইয়াছির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ প্রমুখ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close