বিনামূল্যে কানাডায় তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ

২৪ আগস্ট ২০২২, ০৩:০০ PM
কানাডায় তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ

কানাডায় তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পড়ুয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে কানাডার গবেষণা প্রতিষ্ঠান মিটাকস। বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ সেপ্টেম্বর ।

গ্লোবালিংক রিসার্চ ইন্টার্নশিপ বিজ্ঞান, প্রকৌশল এবং গণিত থেকে শুরু করে মানবিক ও সামাজিক বিজ্ঞান পর্যন্ত বিভিন্ন একাডেমিক শাখা নিয়ে গঠিত। অর্থাৎ যে কোনো বিষয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

মিটাকস হচ্ছে কানাডার একটি অলাভজনক জাতীয় গবেষণা সংস্থা। যা কানাডিয়ান একাডেমিয়া, বেসরকারী শিল্প এবং সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে শিল্প এবং সামাজিক উদ্ভাবনের সাথে সম্পর্কিত ক্ষেত্রে গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। ১৯৯৯ সালে কানাডিয়ান গণিতবিদদের দ্বারা এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটি মূলত গাণিতিক বিজ্ঞান এবং সংশ্লিষ্ট শাখার ক্ষেত্রে কাজ করেছিল কিন্তু তারপর থেকে এটি প্রসারিত হয়েছে। 'গ্লোবালিংক রিসার্চ ইন্টার্নশিপ' এর আওতায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এর সকল খরচ বহন করা হবে। বিমানে যাতায়াত, অভ্যন্তরীণ পরিবহন খরচ, স্বাস্থ্যবীমা, উপবৃত্তিসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এছাড়া লাগবে না কোনো আবেদন ফি।

আরও পড়ুনঃ শাহজালাল বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক, বেতন ৫৩,০০০

সুযোগ-সুবিধাসমূহ:
• কানাডা থেকে রাউন্ড-ট্রিপ বিমান ভাড়া।
• অভ্যন্তরীণ পরিবহন খরচ।
• আবাসনের জন্য উপবৃত্তি।
• স্বাস্থ্য বীমা। 
• ইনরোলমেন্ট ফি হিসেবে ৩০০ ডলার প্রদান করা হবে।
• খাবারের জন্য ভাতা।
• আবেদন ফি লাগবে না।

যোগ্যতার:
• বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
• একটি ফুল-টাইম স্নাতক বা মাস্টার্স প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে।
• একটি বৈধ পাসপোর্ট আছে।
• হোম ইউনিভার্সিটি থেকে একটি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।
• রেফারেন্স লেটার।
• জীবনবৃত্তান্ত ।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন 

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬