বাংলাদেশী তরুণ-তরুণীদের যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ

১১ আগস্ট ২০২২, ০১:১৭ PM
যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ

যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ © ফাইল ছবি

স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে ইচ্ছুক বাংলাদেশী তরুণ-তরুণীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিচ্ছে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আসন্ন ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) নামের এই প্রোগ্রামের মাধ্যমে এ সুযোগ প্রদান করা হবে। এফএলটিএ প্রোগ্রামে আবেদনের শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর। 

ঢাকার মার্কিন দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট ( এফএলটিএ) একটি ফুলব্রাইট প্রোগ্রাম। এটি মার্কিন সরকারের ফ্ল্যাগশিপ ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ। এই প্রোগ্রাম মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় পরিচালনা করা হয়। বাংলাদেশি যেসকল তরুণ শিক্ষাকতা পেশায় নিযুক্ত আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক), তারা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

সুযোগ-সুবিধা: 

নয় মাস মেয়াদি নন–ডিগ্রি এই প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্তরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষা দেবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

যোগ্যতা:

বাংলাদেশের নাগরিক হতে হবে। ইংরেজি বা এ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক হতে হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার বয়স সাত বছরের বেশি হওয়া যাবে না। বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষায় টোফেল স্কোর ৮০ অথবা আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন 

এই লিংক অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে। প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলি অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

 

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬