লিডার অ্যাওয়ার্ড নিয়ে পড়ুন ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

০৪ আগস্ট ২০২২, ১০:২৫ AM
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় © ইন্টানেট

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ার সুযোগ দিচ্ছে ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অফ টুমোরো অ্যাওয়ার্ড। যে সব শিক্ষার্থী ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে  উচ্চ মাধ্যমিক শেষ করেছেন, তারা ২০২২-২৩ শিক্ষাবর্ষে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।

যেসব শিক্ষার্থী নিজ দেশ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে  স্নাতক করতে ইচ্ছুক এবং যাদের একাডেমিক ফলাফল ভালো, নেতৃত্বদানের দক্ষতা ভালো, অন্যান্য শিক্ষার্থী এবং সম্প্রদায় পরিষেবায় জড়িত থাকে, সে সব শিক্ষার্থীদের ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অফ টুমোরো অ্যাওয়ার্ড স্কলারশিপের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয় ।

সুবিধা: ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অফ টুমরো অ্যাওয়ার্ড প্রয়োজন অনুযায়ী স্কলারশিপ দিয়ে থাকে। যেমন স্নাতকে অধ্যায়নরত অবস্থায় টিউশন ফি এবং প্রতিদিনের খরচ মিলিয়ে একটি ভালো মানের অর্থ দেয়। সে ক্ষেত্রে অবশ্যই নিজের এবং পরিবারের প্রতি বছর যে আর্থিক আয়ের সনদ এবং পারিবারিক একটি বিনিয়োগপত্রের মাধ্যমে নির্ধারিত করে দিতে হবে। নিজের এবং পরিবারের প্রদত্ত আর্থিক তথ্যের ওপর ভিত্তি করে একটি মানবিক চাহিদা মূল্যায়ন করে এই অ্যাওয়ার্ড।

এটি স্নাতক অধ্যয়নের অতিরিক্ত তিন বছর পর্যন্ত বা ডিগ্রি সমাপ্তির তিন বছর পর পর্যন্ত নবায়ন করতে পারবে একজন শিক্ষার্থী। তবে অবশ্যই অনুষদে সন্তোষজনক একাডেমিক অবস্থান অর্জন করতে হবে, আর্থিক প্রয়োজন প্রদর্শন করতে হবে এবং কানাডিয়ান স্টাডি পারমিট (ছাত্র ভিসা) চালু থাকতে হবে।

আরো পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সৌদির বিশ্ববিদ্যালয়গুলো 

কারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অফ টুমরো অ্যাওয়ার্ডের জন্য যে যে বিষয়ে যোগ্য হতে হবে:
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং কানাডিয়ান স্টাডি পারমিটে কানাডায় অধ্যয়নে আগ্রহী হতে হবে।
• স্বীকৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাসকৃত হতে হবে । 
• যে  শিক্ষাবর্ষে আবেদন করতে ইচ্ছুক তার দুই বছর আগে উচ্চ মাধ্যমিক শেষ দেখাতে হবে এবং তা  জুন মাসের আগে হতে হবে । উদাহরণস্বরূপ, ২০২৩ সালের আবেদনকারীদের অবশ্যই জুন ২০২১ এর আগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ।
• প্রথম স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হবে।
• উচ্চতর একাডেমিক কৃতিত্ব প্রদর্শন করতে হবে (সমস্ত বা সমমানের মান অর্জন করতে হবে)।
• আর্থিক প্রয়োজনের একটি স্তর ( বিনিয়োগপত্র ) প্রদর্শন করতে হবে । না হলে ইউবিসি (UBC) ডিগ্রি অর্জনে বাধা আসবে।
• ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। (এর মধ্যে সাধারণ এবং ডিগ্রি-নির্দিষ্ট প্রয়োজনীয়তা এবং ইংরেজি ভাষা ভর্তির মানদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে) ।

আবেদনের নির্দেশনা: ২০২১-২২  শিক্ষাবর্ষের  জন্য আবেদন এখন বন্ধ রয়েছে । ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদনের জন্য এটি শিগগিরই খুলে দেওয়া হবে। আন্তর্জাতিক স্কলার প্রোগ্রামে আবেদন করার জন্য, অবশ্যই  স্কুল বা কলেজ দ্বারা মনোনীত হতে হবে এবং স্কুল বা কলেজের একজন শিক্ষক থেকে একটি রেফারেন্সপত্র জমা দিতে হবে।

ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অফ টুমোরো অ্যাওয়ার্ডের জন্য আবেদন জমা দিতে হবে এবং ১৫ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। এর সঙ্গে অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে ইংরেজি ভাষায় ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

অনলাইন আবেদন ফর্ম পেতে এবং এই বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট: (http://you.ubc.ca/financial-planning/scholarships-awards-international-students/international-scholars/)

‘সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির’
  • ১৪ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
আজ স্বর্ণের গহনা কিনতে কত খরচ করতে হবে আপনাকে, জেনে নিন
  • ১৪ মার্চ ২০২৬
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২
  • ১৪ মার্চ ২০২৬
ডুমার নতুন সভাপতি আবু হুজায়ফা জাবেদ, সাধারণ সম্পাদক রিয়াজ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081