শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহ্জালাল ব্যাংক ফাউন্ডেশন

০২ আগস্ট ২০২২, ১১:০৭ AM
শাহ্জালাল ইসলামী ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক © ফাইল ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নিয়মিত শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ২০২১ ইং সালে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের (এইচএসসি/সমমান ও ব্যাচেলর ডিগ্রী/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) মাঝে বৃত্তি দেবে ‌'শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন'। আবেদনের শেষ সময় আগামী ১৭ আগস্ট।

 
আবেদনের যোগ্যতা :

বিভাগ
বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে

বিজ্ঞান বিভাগ/অন্যান্য বিভাগ
জিপিএ-৫.০০ জিপিএ-৪.৮০

সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে

জিপিএ-৪.৮০ জিপিএ-৪.৫০


আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের ৩নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের 'ফরম' শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে মরক্কো সরকার।

উল্লেখ্য, যে সকল আবেদনকারীর পিতা/মাতার বাৎসরিক আয় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফরম-এ উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে, কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ঃ হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ‘শাহ্জা লাল ইসলামী ব্যাংক টাওয়ার', প্লট নং : ৪, ব্লক : সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.sjiblbd.com

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল
  • ০৪ মে ২০২৬
বিনিয়োগ আকৃষ্টে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজের নির্দেশ প্র…
  • ০৪ মে ২০২৬
নাহিদ রানাসহ পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন
  • ০৪ মে ২০২৬
এনসিপির জাতীয় কনভেনশনে যা হলো
  • ০৪ মে ২০২৬
স্বাধীন গণমাধ্যমই সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম: তথ্যমন্ত…
  • ০৪ মে ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ…
  • ০৪ মে ২০২৬