নেইম্যান এডুকেশনের উদ্যোগ

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এক্সপো

৩০ জুলাই ২০২২, ১১:০৩ PM
এডুকেশন এক্সপোর কিছু মুহুর্ত

এডুকেশন এক্সপোর কিছু মুহুর্ত © টিডিসি ফটো

বিদেশে উচ্চশিক্ষা  বিষয়ক এডুকেশন এক্সপো আয়োজন করেছে নেইম্যান এডুকেশন। শনিবার (৩০ জুলাই) প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই এক্সপো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অস্ট্রেলিয়া, কানাডা ও বৃটেনের ৫০টিরও বেশি ইউনিভার্সিটির প্রতিনিধির সঙ্গে সরাসরি কাউন্সিলিংয়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ ভর্তির বিষয়ে তথ্য পেয়েছেন তারা।

এক্সপোর আয়োজক বাংলাদেশের একমাত্র পিয়ারসন সার্টিফাইড পিটিই ট্রেইনিং ইন্সটিটিউট নেইম্যান এডুকেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার (পিটিই) গালিব হাসনাত। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও  ভারতের প্রতিনিধি অয়ন মুখার্জী। এছাড়াও অস্ট্রেলিয়া, বৃটেন এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫ জন প্রতিনিধি এক্সপোতে অংশ নেন।

এতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ইংরেজির দক্ষতা বিষয়ে আলোচনা রাখেন নেইম্যান এডুকেশনের মাস্টার ট্রেইনার মো. সিরাজুন্মুনীর। তিনি পিয়ারসন টেস্ট অব ইংলিশ (পিটিই) এর বিষয়ে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, পরীক্ষার ২ থেকে ৪৮ ঘন্টার স্কোর হাতে পাওয়ায় শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে পিয়ারসন টেস্ট অব ইংলিশ (পিটিই)। নেইম্যান এডুকেশন পিটিই এবং আইইিলটিএস পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সহযোগিতা করে থাকে। মক টেস্ট, নিজস্ব পোর্টাল, পরীক্ষা সম্পর্কে টিপস, সর্বোপরি সঠিক গাইডলাইন প্রদান করে শিক্ষার্থীদেরকে কাঙ্ক্ষিত স্কোর পেতে সহযোগিতা করে নেইম্যান এডুকেশন।

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল
  • ০৪ মে ২০২৬
বিনিয়োগ আকৃষ্টে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজের নির্দেশ প্র…
  • ০৪ মে ২০২৬
নাহিদ রানাসহ পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন
  • ০৪ মে ২০২৬
এনসিপির জাতীয় কনভেনশনে যা হলো
  • ০৪ মে ২০২৬
স্বাধীন গণমাধ্যমই সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম: তথ্যমন্ত…
  • ০৪ মে ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ…
  • ০৪ মে ২০২৬