সাংবাদিকদের ৫০ হাজার টাকার ফেলোশিপ দেবে জেএএনও

২৭ জুলাই ২০২২, ১০:৫৩ AM
জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম

জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম © ফাইল ছবি

বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টাল থেকে চারজন সাংবাদিককে ‘মিডিয়া ফেলোশিপ’ দেবে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জেএএনও)। আগ্রহী প্রর্থী সরাসরি কিংবা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ১৫ জুলাই থেকে ৩০ জুলাই।

আগ্রহী প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। জাতীয় দৈনিক, টেলিভিশন বা অনলাইন পোর্টালে দুই বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন নারী ও তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। গত বছর ফেলোশিপ পেয়েছেন এমন কেউ এই মিডিয়া ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আগ্রহী প্রার্থীকে এক কপি রঙিন ছবিসহ সিভি, অ্যাকাডেমিক সার্টিফিকেটের সত্যায়িত কপি, এনআইডি কপি, ভিজিটিং কার্ড বা আইডি কার্ডের ছবি, কর্মরত প্রতিষ্ঠানের এনওসি সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদনকারীকে ‘দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনায় কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব’ বিষয়ে ৫০০ শব্দের একটি নিবন্ধ জমা দিতে হবে।

আরও পড়ুন: ইউকে কমনওয়েলথ ফেলোশিপ: নেই বয়সের বাঁধা, প্রয়োজন নেই আইএলটিএস। 

জুরি বোর্ড আবেদনকারীদের মধ্য থেকে চারজনকে নির্বাচিত করবেন। নির্বাচনের তারিখ হচ্ছে ১০ আগস্ট। ১২ আগস্ট নির্বাচিতদের সাক্ষাৎকার নেয়া হবে। নির্বাচিত চারজনকে প্রশিক্ষণের মাধ্যমে প্রজেক্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণের পর মাঠ পর্যায় থেকে নির্দিষ্ট স্টোরি তুলে আনতে হবে এবং স্ব স্ব নিউজ মিডিয়ায় প্রকাশ করতে হবে। মাঠ পর্যায়ে কাজের সময়সীমা ১৭-৩০ আগস্ট পর্যন্ত। আর স্টোরি বা ফিচার প্রকাশ করার সময়সীমা হচ্ছে ১-২০ সেপ্টেম্বর। আগামী ২৫ সেপ্টেম্বর পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারমূল্য ৫০ হাজার টাকা।

আবেদনের জন্য যোগাযোগ: বাড়ি ১৬, রোড ১৩, ব্লক জি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২।
ই-মেইল:anofellowship@gmail. com

উল্লেখ্য, ফেলোশিপ সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ দ্বারা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত এখানে 

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬