বছরে অর্ধ কোটি শিক্ষার্থী পাবে ১২০০ কোটি টাকার বৃত্তি: সচিব

১৯ জুন ২০২২, ০৬:১৫ PM
উপবৃত্তির টাকা

উপবৃত্তির টাকা © প্রতীকী ছবি

বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষার প্রায় অর্ধকোটি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। 

এটাকে বিনিয়োগ হিসেবে দেখছেন উল্লেখ করে তিনি বলেন, ২০ লাখ ছাত্র ও ৩০ লাখ ছাত্রী বৃত্তির এই টাকা পাবে।

আজ রোববার (১৯ জুন) বিকেলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাস ও সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি এবং ভর্তি সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

শিক্ষা সচিব বলেন, করোনার কারণে আমাদের শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ৬ হাজার ৩০০ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে করোনায় শিক্ষায় যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কাজ করা হবে। মেধা থাকলে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না, সরকার এটা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, আমরা মানসম্মত শিক্ষার কথা বলি। কিন্তু এর প্রধান অনুষঙ্গ হলো শিক্ষক। কিন্তু শিক্ষকদের মান-মর্যাদা না দিলে ভালো শিক্ষা আশা করা যায় না। আজ ৯৫ জন অধ্যক্ষকে চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। দ্বিতীয় ও প্রথম গ্রেডে নিয়ে যাওয়ারও কাজ চলছে।

অর্থের অভাবে সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর শিক্ষা নিশ্চিত করতে ২০১২ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়। এ ট্রাস্ট থেকে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান দেওয়া হয়।

২০২১-২২ অর্থবছরে মাধ্যমিক পর্যায়ের ৪০ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৬৭৪ কোটি সাত লাখ ২০ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮ লাখ ৮২ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে ৪৫০ কোটি ৩০ লাখ টাকার বেশি ও স্নাতক পর্যায়ে ১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে ৭৪ কোটি ৮২ লাখ টাকার বেশি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতে ৫০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ লাখ ১০ হাজার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়

বিনিয়োগ আকৃষ্টে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজের নির্দেশ প্র…
  • ০৪ মে ২০২৬
নাহিদ রানাসহ পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন
  • ০৪ মে ২০২৬
এনসিপির জাতীয় কনভেনশনে যা হলো
  • ০৪ মে ২০২৬
স্বাধীন গণমাধ্যমই সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম: তথ্যমন্ত…
  • ০৪ মে ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ…
  • ০৪ মে ২০২৬
হামে প্রাণ হারাল ৩১১ শিশু, একদিনেই ১৭ জন
  • ০৪ মে ২০২৬