১০০ তরুণের ভারত সফরের সুযোগ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি

২৩ মে ২০২২, ১১:৫৬ AM

© সংগৃহীত

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম-২০২২। এই কর্মসূচির আওতায় বাংলাদেশের ১০০ তরুণ ভারত সরকারের অর্থায়নে দেশটি সফরের সুযোগ পাবেন।

ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই কর্মসূচিতে অংশ নিতে আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা
১)অংশগ্রহণকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

২) অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী হওয়া যাবে না। অংশগ্রহণকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে।

৩) অংশগ্রহণকারীকে এসএসসি/সমমান পাস হতে হবে।

৪) অংশগ্রহণকারীকে অবশ্যই কোনো রাজনৈতিক দল বা সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য হওয়া যাবে না।

৫) অংশগ্রহণকারীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং তার কোনো ধরনের পূর্ববর্তী অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকা যাবে না।

আবেদন পদ্ধতি
১) অংশগ্রহণকারীকে অবশ্যই ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য কোনো ফি পরিশোধ করা লাগবে না।

২) অংশগ্রহণকারীদের অবশ্যই আবেদনপত্রে সব বিবরণ পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে ফরমের বাধ্যতামূলক ক্ষেত্র অবশ্যই পূরণ করতে হবে।

৩) অংশগ্রহণকারীদের নিজেদের সম্পর্কে একটি পরিচিতিমূলক ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওটি অবশ্যই তাঁদের ফেসবুকে পোস্ট করতে হবে এবং আবেদনের সঙ্গে লিংকটি যুক্ত করে জমা দিতে হবে।

৪) পরিচিতিমূলক ভিডিও ৯০-১২০ সেকেন্ডের মধ্যে হতে হবে। ১২০ সেকেন্ডের বেশি সময়ের কোনো ভিডিও গ্রহণ করা হবে না।

৫) পরিচায়ক ভিডিওর অডিও এবং ভিজ্যুয়াল অবশ্যই পরিষ্কার হতে হবে (গুণমান 360P বা তার বেশি হওয়া উচিত। অংশগ্রহণকারীরা তাঁদের ভিডিও বাংলায় বা ইংরেজি ভাষায় করতে পারেন।

৬) পরিচিতিমূলক ভিডিওটি ফেসবুকে পোস্ট করার আগে ভিডিও ক্যাপশন বক্সে #BYD2022 লিখুন এবং ১০ শব্দের মধ্যে (ইংরেজি বা বাংলা) ‘আপনার কাছে BYD মানে কী’ তা লেখাসহ সব পদক্ষেপ অনুসরণ করুন। এ ছাড়া ফেসবুক ক্যাপশনে @High Commission of India, Dhaka এবং @BangladeshYouthDeligation-এ ট্যাগ করুন। নিশ্চিত করুন যে ফেসবুক পোস্ট প্রাইভেসি ‘পাবলিক’এ সেট করা আছে।

৭) একবার ভিডিওটি ফেসবুকে আপলোড হয়ে গেলে নিশ্চিত করুন যে পোস্টের লিংকটি আবেদনের সঙ্গে সংযুক্ত হয়েছে।

৮) ১০০ তরুণের ভারত সফরের সুযোগ, আবেদন অনলাইনে ই-মেইলসহ অন্য কোনো মাধ্যমে আবেদন/ ফেসবুক ভিডিও গ্রহণ করা হবে না।

৯) প্রত্যেক অংশগ্রহণকারীকে শুধু একটি ভিডিও জমা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আবেদনের সঙ্গে একাধিক ভিডিও লিংক জমা দিলে অংশগ্রহণকারীদের অযোগ্য ঘোষণা করা হবে।

১০) অংশগ্রহণকারীদের অবশ্যই সঠিকভাবে আবেদনপত্র পূরণ এবং জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।
অংশগ্রহণকারীরা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের বিবরণ দিয়ে নিজের নিবন্ধন করতে পারেন। একজন প্রার্থীর একাধিক আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করা হবে।

অন্যান্য শর্ত
১) বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২২ প্রোগ্রামের যেকোনো নতুন বিজ্ঞপ্তির জন্য অনুগ্রহ করে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের ফেসবুক পেজ লক্ষ করতে হবে।

২) অংশগ্রহণকারীকে অবশ্যই আপডেটেড ই-মেইল, মুঠোফোন নম্বর ইত্যাদি প্রদান করতে হবে। প্রদত্ত বিবরণ ব্যবহার করে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

৩) ভারতীয় হাইকমিশন অসম্পূর্ণ, সাংঘর্ষিক অথবা নির্দেশিকায় উল্লিখিত প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হলে বা আবেদনটি অফিসিয়াল ওয়েবসাইটে করা পরবর্তী আপডেটের শর্ত পূরণে ব্যর্থ হলে তা অযোগ্য ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে। ভারতীয় হাইকমিশন আপত্তিকর বা অশ্লীল বলে বিবেচিত যেকোনো আবেদন বা মন্তব্য অপসারণ করার অধিকার সংরক্ষণ করে।

৪) বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২২ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন একমাত্র ভারতীয় হাইকমিশনের বিবেচনার ভিত্তিতে হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Click Here to apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: জুন ৩০ ২০২২।

বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্…
  • ১৪ মার্চ ২০২৬
ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081