রয়েল থাই স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন থাইল্যান্ডে

২২ এপ্রিল ২০২২, ০৪:২৩ PM
এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)

এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি) © সংগৃহীত

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ৩১ মে।

পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি

এ স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ডর সরকার বহন করবে। রয়েল থাই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, আবাসন ব্যবস্থা ও জীবনযাত্রা ভাতা বাবদ একটি উপবৃত্তি দেয়া হবে। ৪১ মাসের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং এনভারনমেন্ট, রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে পিএইচডি করতে পারবেন।

এআইটি থাইল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয়। এটির অবস্থান এশিয়ার মধ্যে ১৪ তম।

আরও পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি।
* নিবন্ধন ফি।
* বাসস্থান খরচ।
* বৃত্তির সময়কালের জন্য জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীদের অবশ্যই এশিয়ান যে কোনো দেশের নাগরিক হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৬ পেতে হবে।

প্রয়োজনীয় নথি:

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* দুইটি রিকমেন্ডেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

 

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
সিংগাইরে চিকিৎসকদের অনুপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্…
  • ১৪ মার্চ ২০২৬
বিদেশে পড়তে ১০ লাখ টাকা ঋণ, ঢাবি অধ্যাপক বললেন— ‘এর চেয়ে খা…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে বেড়ে উঠছে পাঁচ সন্তান, নানা চ্যালেঞ্জের মুখে মা-বাবা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081