নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড

অনুদানের চেক হস্তান্তার অনুষ্ঠান

অনুদানের চেক হস্তান্তার অনুষ্ঠান © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে ‘শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে। এই ফান্ড গঠনের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন গবেষক, প্রাবন্ধিক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক মোসা: শাহিদা খাতুন। আজ বুধবার (৬ এপ্রিল) বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

এই ফান্ডের আওতায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে ফোকলোর বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের বিএসএস অনার্স-এর ২টি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষ এমএসএস পর্যায়ের ১টি মেধাবৃত্তি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মো. বাকীবিল্লাহ, বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

এদিকে একই দিন ফোকলোর বিভাগে মুহম্মদ মনসুর উদ্দীন পাঠকক্ষ, ড. মযহারুল ইসলাম গবেষণাগার এবং চন্দ্রকুমার দে জাদুঘর ও মহাফেজখানার উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, শাহিদা খাতুন বাংলা একাডেমিতে দীর্ঘ চাকুরিকালীন প্রায় দুই দশকের বেশি সময় ফোকলোরের নানামুখী কর্মকান্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। ভবিষ্যৎ প্রজন্মও যেন নিজস্ব সমৃদ্ধসংস্কৃতির অহংকারের দিকগুলো উপলব্ধি করতে পারে সেই প্রত্যাশা থেকে আগামী প্রজন্মের/শিক্ষার্থীদের অব্যাহত চর্চা ও অধ্যয়নের মাধ্যমে আবহমান বাংলায় বহমান গণমানুষের লালিত জীবনঘনিষ্ঠ লোকজ সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিক সংস্কৃতির পরিমন্ডলে মর্যাদার সঙ্গে জায়গা করে নিতে পারে সেই প্রত্যাশা থেকে তিনি এই ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নেন।

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081