১৭ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ PM

© সংগৃহীত

চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২২-২৩ সেশনে মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এবার এই স্কলারশিপের আওতায় মোট ১৭ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। আর অপেক্ষমান প্রার্থী হিসেবে রয়েছেন আরও ৯ জন।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২২-২৩ সেশনের জন্য ১৭ জন শিক্ষার্থীকে আর ৯ জনকে অপেক্ষমান প্রার্থী হিসেবে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত হয়েছেন।

চীনা দূতাবাস থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রক্রিয়া সর্ম্পকে ওয়েবসােইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে এতে বলা হয়।

জানা যায় প্রতিবছর চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পায়।

এর আগে গত বছর ২০২০-২১ সেশনের জন্য সেশনের জন্য এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য বাংলাদেশি মোট ৫৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছিল।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬
দেশে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৫ জুন ২০২৬