ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন যুক্তরাজ্যে

১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ PM
ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন

ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুন।

পড়ুন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে

‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। এছাড়াও উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫৮ লক্ষ টাকা।

স্নাতকোত্তরের মেয়াদ ১ থেকে ২ বছর। শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয়গুলো জানতে ক্লিক করুন এখানে

ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন যুক্তরাজ্যে রাজধানী লন্ডনে অবস্থিত একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এটি শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফরমিং আর্টে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হল- ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধাসমূহঃ

* কোনো টিউশন ফি লাগবে না।
* উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫৮ লক্ষ টাকা।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
* ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

প্রয়োজনীয় নথিসমূহ:

* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবন বৃত্তান্ত্ব (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন পদ্ধতিঃ

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

 

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬