দেড় মাসের কোর্সে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

২৪ ডিসেম্বর ২০২১, ১১:৪১ AM
ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা © সংগৃহীত

দেড় মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রয়োজন নেই। এছাড়া বিমান খরচ, আবাসন খরচ ও খাবার খরচসহ সব ধরনের খরচ কর্তৃপক্ষ বহন করবে। এ প্রোগ্রামটির নাম ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম (এসইউএসআই-সুসি)’। এ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের পাবলিক পলিসিতে দৃঢ় আগ্রহ থাকতে হবে। এছা্ড়া মিডিয়া ও সাংবাদিকতা, অর্থনীতি ও ব্যবসা, পররাষ্ট্রনীতি, কর্মশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার।
* আবাসন ব্যবস্থা।
* যুক্তরাষ্ট্রের ভিতরে সকল যাতায়াত খরচ।
* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* পাবলিক পলিসির প্রতি আগ্রহ আছে এমন।
* ইংরেজিতে সাবলীল হতে হবে।
* যুক্তরাষ্ট্রের নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট হলে আবেদন করা যাবে না।
* বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
* যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।
* অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরম পেতে ক্লিক করুন এখানে। পূরণ করা আবেদনপত্র [email protected] এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে পড়ুন।

ডায়াবেটিস নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
  • ০৩ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীর মঞ্চ মাতাতে চবিতে আসছেন নগরবাউল জেমস
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রবল বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
  • ০৩ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, অনুমতি পায়নি কোনো জাহাজ
  • ০৩ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ৫ বিষয়ে ফেল ছাত্রশক্তি নেতা মানিক, ফেসবুকে দিলেন …
  • ০৩ নভেম্বর ২০২৬
অভিমান নিয়েই কি অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল!
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950