তরুণ রিপোর্টারদের ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ

০৬ নভেম্বর ২০২১, ১০:২৬ AM
এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন

এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন © সংগৃহীত

তরুণ রিপোর্টারদের দক্ষতা বৃদ্ধির ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (এএসইএফ)। বাংলাদেশসহ ফাউন্ডেশনটির ৫১টি সদস্য দেশের নাগরিকরা এ ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

ওয়ার্কশপটি আগামী ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচিত আর্টিকেলগুলো ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে পাবলিশ করা হবে।

সফল আবেদনকারীরা দু’টি বিষয়ে সহযোগীতা পেতে পারেন। এর একটি হচ্ছে ‘এডভান্সিং ইনক্লুসিভ ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন ইন আসিয়ান’। অপরটি হচ্ছে ‘ইকুইটেবল এক্সেস এন্ড সাক্সেস ইন হায়ার এডুকেশন’।

সুযোগ-সুবিধাসমূহ:
* প্রবন্ধ, সাক্ষাৎকার ও ব্লগ এন্ট্রি এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন এর অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।
* আন্তর্জাতিক পেশাদার নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।
* উচ্চশিক্ষায় সমতা সম্পর্কে নতুন জ্ঞান।
* সনদ।

আবেদনের যোগ্যতা:
* এএসইএফ সদস্যভুক্ত যে কোনো দেশের নাগরিক হতে হবে।
* ১৮ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে।
* ইংরেজী ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:
ওয়ার্কশপটির জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
বিস্তারিত জানতে পড়ুন

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬