‘সামিট’ স্কলারশিপ নিয়ে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে

০৩ নভেম্বর ২০২১, ০৯:১৫ AM
ওরগন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

ওরগন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র © সংগৃহীত

স্নাতকে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরগন বিশ্ববিদ্যালয়। ‘সামিট স্কলারশিপ’ এর আওতায় বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। 

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতিবছর ৪ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি ও আবাসন ভিন্নতার কারণে প্রতি বছর ১০ হাজার ডলার করে মোট ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এ স্কলারশিপের মেয়াদ হবে ৪ থেকে ৫ বছর। শিক্ষার্থীরা চাইলে ৬ বছর পর্যন্ত তা রিনিউ করতে পারবেন।

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ওরগন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রাচীন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। 

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে মোট ১৬ হাজার মার্কিন ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা।

* এছাড়া টিউশন ফি ও আবাসন ফি বাবদ মোট ৪০ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

* ৫ বছর মেয়াদী কোর্সের ক্ষেত্রে ৫ম বছরেও এ বৃত্তি দেয়া হবে।

* শিক্ষার্থীরা চাইলে ৬ বছর পর্যন্ত এ বৃত্তি পেতে পারেন।

আবেদনের যোগ্যতা:

* উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৯০ পেতে হবে।

* উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না।

* ইংরেজি দক্ষতা প্রদান করতে হবে। টোয়েফল এ ন্যূনতম ৮৮ পেতে হবে, অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ স্কোর তুলতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে। 

সন্ধ্যায় দেশে ফিরছে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
জীবননগরে খাল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
  • ০৪ এপ্রিল ২০২৬
ফরিদপুরে আট গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত দুই শতাধিক
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদনের সুযোগ শেষ হচ্ছে রাতে
  • ০৪ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় নিহত ২
  • ০৪ এপ্রিল ২০২৬
আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে জয়ী বিএনপি, জামায়াত-আ.লীগ সম…
  • ০৪ এপ্রিল ২০২৬