স্নাতকোত্তরে বৃত্তি দিচ্ছে জাপানের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়

০২ নভেম্বর ২০২১, ১০:৩৪ AM
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, জাপান

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, জাপান © সংগৃহীত

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে জাপানের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

জাপান সরকারের অর্থায়নে দেয়া মেক্সট স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর করতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। এছাড়াও প্রদান করা হবে নানান ধরনের সুযোগ-সুবিধা।

জাপানে উচ্চশিক্ষার জন্য অন্যতম সেরা একটি বৃত্তি হলো ‘মেক্সট স্কলারশিপ’। বিশ্বের প্রায় ১৬০টির মতো দেশ থেকে ছাত্রদের জন্য এ বৃত্তি দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে সবচেয়ে খ্যাতনামা ও সম্মানিত এই বৃত্তিটি ১৯৫৪ সাল থেকে দেয়া হচ্ছে।

সুযোগ-সুবিধা:

* আবেদন করতে কোনো ফি লাগবে না।
* বৃত্তিপ্রাপ্তদের কোন টিউশন ফি বা ভর্তি ফি দেওয়া লাগবে না।
* প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ইয়েন (প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা) মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আসা-যাওয়ার বিমান খরচ।

আবেদনের যোগ্যতা:

* জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্ররা আবেদন করতে পারবেন।
* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
* স্নাতকে জিপিএ ৩ এর মধ্যে ২.৩ থাকতে হবে।
* ১৯৮৭ সালের ২রা এপ্রিলের পর জন্মগ্রহণকারীরাই কেবল আবেদনের যোগ্য হবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

ওষুধশূন্য যশোর সদর হাসপাতাল, রোগীরা ফিরছেন প্রেসক্রিপশন হাতে
  • ০৫ মে ২০২৬
মূল বেতনে পে স্কেল আংশিক বাস্তবায়ন শুরুর চিন্তা, ভাতায় লাগব…
  • ০৫ মে ২০২৬
কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আলোচনায় ৩ নেতা
  • ০৫ মে ২০২৬
স্বর্ণ-মাদক চোরাচালানে সম্পৃক্তের অভিযোগে যুবদলের ৩ নেতাকে …
  • ০৫ মে ২০২৬
চ্যাটবট আপডেটকে ছাড়িয়ে ছবি-ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে
  • ০৫ মে ২০২৬
কুয়েটে নিরাপত্তা ও একাডেমিক সংস্কারে একগুচ্ছ উদ্যোগ, যুক্ত …
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9