অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে স্নাতক করুন

১৫ অক্টোবর ২০২১, ১২:১১ PM
চার্লস স্টার্ট ইউনিভার্সিটি

চার্লস স্টার্ট ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের আগস্ট মাস পর্যন্ত ৮ লাখের বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ফুল-ফ্রি স্কলারশিপ ছাড়াও রয়েছে আংশিক স্কলারশিপ। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটি (সিএসইউ) দিচ্ছে সেরকম একটি স্কলারশিপ।

বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবেন। শিক্ষার্থীদের মোট ৫ হাজার ডলারের একটি বৃত্তি দেয়া হবে। এ স্কলারশিপের জন্য অর্থায়ন করবে সিএসইউ ফাউন্ডেশন।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত চার্লস স্টার্ট ইউনিভার্সিটি (সিএসইউ) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এ অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* ৫ হাজার মার্কিন ডলারের উপবৃত্তি। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ৪ লক্ষ টাকা।

* বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে অধ্যয়ন করা যাবে।

আবেদনের যোগ্যতা:

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে ভর্তি হতে হবে।

* আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

* আইইএলটিএসে ন্যূনতম ৬ স্কোর থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের জন্য ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬
‘তামাকের দাম বাড়িয়ে গরিবদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে’
  • ২৫ জুন ২০২৬