পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য

১৫ অক্টোবর ২০২১, ১০:৩৮ AM
সোয়ানসি বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

সোয়ানসি বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য © সংগৃহীত

পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না। শিক্ষার্থীদের ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি করতে হবে। এছাড়াও বার্ষিক উপবৃত্তি ও গবেষণা ভাতা বাবদ বছরে প্রায় ২৫ হাজার পাউন্ড পাওয়ার সুযোগ রয়েছে। এ স্কলারশিপের সময়সীমা সাড়ে তিন বছর।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল (ইপিএসআরসি) ও অ্যামিরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটারিয়ালি(এএসটিএম) নামক দুইটি প্রতিষ্ঠান এ স্কলারশিপের জন্য অর্থায়ন করবে।

সুবিধাসমূহ:

* কোনো টিউশন ফি লাগবে না।

* বছরে উপবৃত্তি বাবদ ২০ হাজার পাউন্ড দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা।

* গবেষণা ভাতা বাবদ বছরে ৫ হাজার পাউন্ড দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা।

যোগ্যতা:

* আবেদনকারীদের স্নাতকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী থাকতে হবে।

* আবেদনকারীর অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

* আইইএলটিএস এ প্রতিটি ভাগে ন্যূনতম ৫.৫সহ মোট ৬.৫ স্কোর থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬
‘তামাকের দাম বাড়িয়ে গরিবদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে’
  • ২৫ জুন ২০২৬