কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তির প্রস্তাবনা দিয়ে জিতুন ১ মিলিয়ন ডলার

১৩ অক্টোবর ২০২১, ১০:০৩ AM
মিল্কেন-মোটসেপ পুরস্কার

মিল্কেন-মোটসেপ পুরস্কার © সংগৃহীত

কৃষিক্ষেত্রে নতুন এবং উদ্ভাবনী প্রযুক্তির প্রস্তাবনা দিয়ে ১ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন কৃষি প্রযুক্তি উদ্যোক্তারা। টেকসই উন্নয়নে জাতিসংঘের প্রথম দুই লক্ষ্য – ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৃথিবী – অর্জন করার উদ্দেশ্যে কৃষি খাতকে আরও অগ্রসর করতে এ পুরস্কারের ঘোষণা দিয়েছে মিলকেন ইনস্টিটিউট এবং মোটসেপ ফাউন্ডেশন।

মিল্কেন-মোটসেপ নামে দেওয়া এই পুরস্কার জেতার জন্য দিতে হবে কৃষিক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে নতুন কোন উদ্ভাবনের আইডিয়া। এতে প্রথম বিজয়ী দল পাবেন ১ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৮ কোটি ৫৭ লাখ টাকা। পুরস্কারের জন্য আবেদন করা যাবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

মিল্কেন-মোটসেপ অ্যাগ্রিটেক পুরষ্কারটি জেতার জন্য আগ্রহী দলগুলোকে যেতে হবে ২ রাউন্ড বিশিষ্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে। এর প্রথমটি হল ডিজাইন রাউন্ড, যেখানে দলগুলি তাদের পরিকল্পনা এবং ব্যবসায়িক মডেলগুলি প্রেরণ করবে। বিচারকদের একটি প্যানেল সেখান থেকে প্রায় ২৫টি যোগ্য দল বেছে নেবে। এদের সবাই ১০ হাজার ডলার করে পাবে এবং চূড়ান্ত পর্বে উঠবে।

দ্বিতীয়টি হলো ফাইনাল রাউন্ড। যেখানে দলগুলো তাদের প্রোটোটাইপ তৈরি করবে এবং ছোট ও মাঝারি ফার্মগুলিতে ব্যবহারিক পরীক্ষার তদারকি করবে। এক্ষেত্রে প্রতিযোগীদের অবশ্যই এমন একটি কৃষি প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ দেখাতে হবে যা বিদ্যমান খাদ্য কাঠামো ও খাদ্যচক্রের উন্নতি ঘটাতে সক্ষম। এটি হতে পারে বীজ উৎপাদন থেকে ফসল বিক্রি পর্যন্ত যেকোন স্তরেই।

দ্বিতীয়, অর্থাৎ ফাইনাল রাউন্ডে বিজয়ী ১ম দলটি পাবে ১০ লক্ষ ডলার পুরস্কার। দ্বিতীয় দল পাবে ৩ লক্ষ ডলার এবং তৃতীয় দল পাবে ১ লক্ষ ৫০ হাজার ডলার।

সুযোগ সুবিধাসমূহ:

১ মিলিয়ন ডলার পর্যন্ত জেতার সুযোগ।
অংশগ্রহণকারী ও বিজয়ীদের সনদ প্রদান করা হবে।
যে কোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:

মিল্কেন মোটসেপ এগ্রিটেক পুরস্কারের জন্য উপযুক্ত যে কেউ আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে রেজিস্ট্রেশন করুন এখানে। https://portal.milkenmotsepeprize.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fportal.milkenmotsepeprize.org%2F%3F_gl%3D1%252Absc0tk%252A_ga%252AMTk0NTI1MTQ0NS4xNjM0MDgwNzI0%252A_ga_SP3HBDQWVK%252AMTYzNDA4MDcyMy4xLjEuMTYzNDA4MjAyOC4w%26_ga%3D2.257330639.596418722.1634080724-1945251445.1634080724&bp-auth=1&action=bpnoaccess

পুরস্কারটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।

 https://milkenmotsepeprize.org/agritech-prize/

 

ট্যাগ: উদ্ভাবন
এসএসসির উত্তরপত্র মূল্যায়নে জটিলতার শঙ্কা, পরীক্ষকদের কঠোর …
  • ০৫ মে ২০২৬
টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ
  • ০৫ মে ২০২৬
যশোরের তিন সরকারি কলেজে ভর্তি সুযোগ ৪৪৮১ শিক্ষার্থীর, শূন্য…
  • ০৫ মে ২০২৬
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৫ মে ২০২৬
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৫ মে ২০২৬
শিশুকে মোবাইল ফোন দেখিয়ে খাওয়ালে বাড়তে পারে অটিজমের ঝুঁকি
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9