যুক্তরাষ্ট্র্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর বৃত্তি

০৯ অক্টোবর ২০২১, ০১:৩২ PM
হিউস্টন বিশ্ববিদ্যালয়

হিউস্টন বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

র‌্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রে অবস্থিত। উন্নত জীবনমান, গবেষণা ও পড়াশোনার মানের বিবেচনায় আপনি যদি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তবে আাপনার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান হতে পারে হিউস্টন বিশ্ববিদ্যালয়।   

বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর করতে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।

এ স্কলারশিপটি পেতে হলে শিক্ষার্থীদের আগে ভর্তি হতে হবে সেখানে। এরপর করতে হবে বৃত্তির আবেদন। শিক্ষার্থীরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, হিউম্যান সায়েন্স, ব্যবসা ও মানবিকের যেকোনো বিষয় নিয়ে পড়তে পারবেন এখানে।

সুবিধা:

যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

স্কলারশিপের আওতায় প্রতি বছর আড়াই হাজার ডলার পাওয়ার সুযোগ। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ১৩ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা:

* পূর্ববর্তী জিপিএ ৩.০০ এর উপর থাকতে হবে।
* ফাইলে অবশ্যই ইউএইচসিএল ভর্তির আবেদন লেখা থাকতে হবে।
* ভর্তির আবেদন ফি পরিশোধ করতে হবে।
* বৃত্তির জন্য সিজিপিএ ন্যূনতম ২.৫ ধরে রাখতে হবে।
* ইংরেজি দক্ষতার স্কোর অনুযায়ী প্রার্থীদের বৃত্তির ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে লগ ইন করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬