আংশিক বৃত্তিতে সুইজারল্যান্ডে পড়ার সুযোগ

১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬ PM
লুসান বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ড

লুসান বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ড © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরের জন্য আংশিক বৃত্তি দিচ্ছে সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়। এ বৃত্তি পেতে স্নাতকে উচ্চ একাডেমিক ফলাফলের অধিকারী হতে হবে।

আগ্রহীরা আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

দেড় থেকে দুই বছরের এই স্নাতকোত্তর প্রোগ্রামটির জন্য প্রতিবছর বিশ্ববিদ্যালয়টি মোট ১০ জনকে বৃ্ত্তি প্রদান করে থাকে।

বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতি মাসে বাংলাদেশী টাকায় প্রায় দেড় লক্ষ টাকা অনুদান পাবেন। বছরের মোট ১০ মাস (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) এ বৃত্তি দেয়া হয়।

আর্থিক সুবিধা:

বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় দেড় লক্ষ টাকা) প্রদান করা হবে। অনুদানের জন্য ১০ জন আবেদনকারীকে পুরস্কৃত করা হয়।

আবেদনের শর্ত:

* লুসান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে ইউএনআইএলে স্নাতকের সমমানের একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা।

* উচ্চতর একাডেমিক ফলাফল।

* ফরাসি ভাষায় কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও বৈশ্বিক স্কেল অনুযায়ী) বা নির্বাচিত শিক্ষকের শেখানো ভাষা অনুসারে ইংরেজিতে কমপক্ষে C1 এর ভাষা স্তর থাকতে হবে।

* প্রশাসনিক ফি ২০০ ফরাসি ফ্রাঙ্ক (প্রায় ১৯ হাজার টাকা)।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের অবশ্যই তাদের পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে। কেবলমাত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

Université de Lausanne, Service des affaires sociales et de la mobilité étudiante (SASME), Bâtiment Unicentre, CH – 1015 Lausanne, Switzerland

বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

সুইজারল্যান্ডের দ্বিতীয় প্রচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ১৮৯০ সালের দিকে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। এর আগে ১৫৩৭ সালে এটি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়।

জাতীয় দল ছাড়ছেন সালাউদ্দিন, নিচ্ছেন নতুন দায়িত্বও
  • ০৫ মে ২০২৬
এআইইউবিতে অনুষ্ঠিত হলো পদার্থবিজ্ঞান দিবস ২০২৬
  • ০৫ মে ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা ক…
  • ০৫ মে ২০২৬
সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব
  • ০৫ মে ২০২৬
বেসরকারি শিক্ষকদের বদলি চালুর সম্মতি দিলেন প্রধানমন্ত্রী
  • ০৫ মে ২০২৬
পদত্যাগ না করার ঘোষণা দিলেন মমতা
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9