ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার ১১ সেপ্টেম্বর

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯ PM
ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিল © সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে আগামী ১১ সেপ্টেম্বর স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে । সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১১ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠেয় স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারে দক্ষিণ এশিয়ার চারটি দেশ- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে অধ্যয়ন এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া, শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন ফ্যাকাল্টি লিডার ও প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন।

ভার্চুয়াল এ ফেয়ারে শিক্ষার্থীরা প্রশ্ন পোস্ট করতে পারবেন, চ্যাট রুম ভিজিট করতে পারবেন, ক্যাটালগ ডাউনলোড করতে পারবেন এবং বিজনেস কার্ড বিনিময়ের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল ফেয়ারে নিবন্ধন করতে পারবেন।

যুক্তরাজ্যের ২৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (৯টি রাসেল গ্রুপ ইউনিভার্সিটিসহ), ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস, ইউকে ভিসা এবং ইমিগ্রেশনের (ইউকেভিআই) প্রতিনিধিরা এ ভার্চুয়াল ফেয়ারে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং আরও অন্যান্য বিষয়ে নির্দেশনামূলক সহায়তা দেবেন।

এর আগে গত বছরের অক্টোবরে প্রথম এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে আঞ্চলিক পরিসরে স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল ফেয়ারের বিস্তারিত এবং শিক্ষার্থীরা কীভাবে উন্নতমানের অভিজ্ঞতা পেতে পারেন, সে বিষয়ে জানা যাবে তাদের ওয়েবসাইটে

ইউএনও অফিসে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ১
  • ১৫ মার্চ ২০২৬
আইইউটি শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ স্থান পেল আন্তর্জাতিক জার…
  • ১৫ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ফাঁকা ছাত্রাবাসে মা বিড়াল ও চার ছানা, যত্নে নৈ…
  • ১৫ মার্চ ২০২৬
দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন শ্রমিক লীগ নেতা সোহাগ
  • ১৫ মার্চ ২০২৬
সময়মতো অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা, ক্ষোভ প্রক…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081