ভারতে উচ্চশিক্ষার দ্বার খুলছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এক্সপো

১৩ জুন ২০২১, ১২:০৫ PM
 ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এক্সপো

‘স্টাডি ইন ইন্ডিয়া’ এক্সপো © সংগৃহীত

ভারতে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মত শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ ভার্চ্যুয়াল এক্সপো। শুক্রবার (১১ জুন) শুরু হওয়া এ প্রোগ্রাম চলবে ১৫ জুন পর্যন্ত।

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং ‘স্টাডি ইন ইন্ডিয়া’ ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রোগ্রাম ভারতবর্ষের সুনামধন্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভারতে পড়াশোনা করতে সহায়তা করে।

জানা গেছে, ‘স্টাডি ইন ইন্ডিয়া ভার্চ্যুয়াল এক্সপো’ ইভেন্টে ভারতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য বিভিন্ন অনুষদের প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পারবে। পাঁচ দিনব্যাপী এ ভার্চ্যুয়াল এক্সপোতে করোনাভাইরাস মহামারি চলাকালীন ৪৫টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভারতের বহু সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে উচ্চশিক্ষার জন্য সহায়তা করা হবে। তাছাড়া ভার্চ্যুয়াল এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ দেওয়া হবে।

ভারতে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে শিক্ষার্থীরা খুব সহজেই চলমান করোনা পরিস্থিতিতে নিজেদের বাড়িতে সুরক্ষিত থেকে অনলাইনে অংশগ্রহণের মাধ্যমে জানতে পারবে। ভার্চ্যুয়াল এক্সপোর বিস্তারিত জানতে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বলিয়া বলেন, আমাদের লক্ষ্য বিশ্বের উচ্চশিক্ষা গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ভারতীয় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা। চলমান বৈশ্বিক মহামারিতে ভার্চ্যুয়াল এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই ঘরে বসে তথ্য পাবে এবং ভারতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সিদ্ধান্ত নিতে পারবে। আমাদের অন্যতম লক্ষ্য বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে এবং ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সেতুবন্ধনের কাজ চালিয়ে যাওয়া।

শাপলা গণহত্যার বিচার দাবি, চবির মানববন্ধন থেকে ৯ দফা দাবি
  • ০৫ মে ২০২৬
৬ মাসেও মেলেনি এমপিওভুক্তির অনুমোদন, চরম আর্থিক সংকটে চার ক…
  • ০৫ মে ২০২৬
বিএমইউতে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষ…
  • ০৫ মে ২০২৬
জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিএমইউ-ফেইথ …
  • ০৫ মে ২০২৬
আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া, থাক…
  • ০৫ মে ২০২৬
এবার নিজ এলাকায় নার্সিং কলেজ চাইলেন মির্জা ফখরুল
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9