জার্মান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারে মনোনীত হলেন অধ্যাপক হারুন-অর-রশিদ

৩১ মার্চ ২০২১, ০২:০৭ PM
হারুন-অর-রশীদ

হারুন-অর-রশীদ © ফাইল ফটো

উচ্চতর পর্যায়ের গবেষণাকার্য পরিচালনার জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ার এ মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

জানা গেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষক হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এ মনোনয়ন পেতে আবেদন করেছেন। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ মোট ৮ সদস্যের বিজ্ঞ জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. হারুন-অর-রশিদকে নির্বাচিত করে বঙ্গবন্ধু চেয়ারের জন্য মনোনয়ন প্রদান করেন।

আজ বুধবার (৩১ মার্চ) অনলাইন প্লাটফর্ম জুম অ্যপসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এর জন্য মনোনিত প্রফেসর ড. হারুন-অর-রশিদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, অনুষ্ঠানে বাংলাদেশের জার্মানি রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোলপয, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ইউজিসি সদস্যবৃন্দ, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর মোশররফ হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

উল্লেখ্য, দীর্ঘ দুইদশক বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ সরকার হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এর পদটি পুনরুজ্জীবিত করে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬