বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতে উচ্চশিক্ষার সুযোগ

২৬ মার্চ ২০২১, ১১:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নিকট থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি করতে বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

যে সকল বিষয়ে পড়া যাবে:

মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন কোর্স বাদে যেকোনো বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি করতে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।

আবেদনের শর্ত:

  • আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে।
  • ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে।
  • আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন।
  • ইংরেজির দক্ষতা যাচাইয়ে ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে শিক্ষার্থীদের।
  • শিক্ষার্থীরা তাঁর TOFEL-IELTS স্কোরও ইংরেজি দক্ষতা নির্ধারণে জমা দিতে পারবেন।
  • আবেদন করতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র আপলোড করতে হবে।
  • আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে। অনুবাদ করা কাগজপত্র ছাড়া গ্রহণ করা হবে না।
  • আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া:

আইসিসিআর বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের http://a2ascholarsships.iccr.gov.in লিংকে লগইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২১।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9