বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চশিক্ষার বড় সুযোগ

১১ জানুয়ারি ২০২১, ১২:২২ PM
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে কানাডা সরকার

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে কানাডা সরকার © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বড় সুযোগ দিচ্ছে কানাডা সরকার। দেশটির সরকারি অর্থায়নে দ্বিতীয় পর্যায়ের স্কলারশিপের মাধ্যমে পড়তে যাওয়ার সুযাগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ঢাকার কানাডা হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

হাইকমিশন জানিয়েছে, কানাডা সরকারের দ্বিতীয় ধাপের স্কলারশিপ প্রোগ্রামে অংগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশের যেসব শিক্ষার্থী স্বল্পমেয়াদে কানাডায় পড়তে যেতে আগ্রহী, তাদেরকে এই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।

কানাডার বৈদেশিক সম্পর্ক বিভাগ দ্বিতীয় ধাপের এই স্কলারশিপের সুযোগ দিচ্ছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন রোস্টারে নির্দিষ্ট দেশ ও অঞ্চলের শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। তারমধ্যে বাংলাদেশও রয়েছে।

কর্মসূচির আওতায় চলতি বছর অন্তত ৫০ জন শিক্ষার্থী স্কলারশিপ পাবেন। এ সংখ্যা প্রতিবছরই বাড়ছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীরা কমপক্ষে চারমাস কিংবা এক অ্যাকাডেমিক টার্মে কানাডার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে গবেষণা ও স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এডু কানাডার ওয়েবসাইটে। চলতি জানুয়ারি মাসেই এই স্কলারশিপের কার্যক্রম শুরু হবে।

ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9