বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

২৪ নভেম্বর ২০২০, ১০:৫৩ AM
ইউনিভার্সিটি অব সাসেক্স

ইউনিভার্সিটি অব সাসেক্স © ফাইল ফটো

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’ স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে  ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’। এ স্কলারশিপ পেলে কোনো বাংলাদেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়তে পারবেন। সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু হয়েছে।

ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ‌‘স্কলারশিপের বিজ্ঞাপনে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা পাবেন তিন হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশিরা স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন।’

এ জন্য আবেদন করা যাবে আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত। স্কলারশিপ কতজনকে দেওয়া হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

প্রতিবছর সাসেক্সে স্নাতকোত্তর বা পিএইচডি করতে যান বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে মেধার স্বাক্ষরও রেখেছেন তাঁরা। এ স্কলারশিপ চালুর জন্য অনেক দিন ধরে আবেদন করে আসছিলেন সেখানে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা।

যেসব শর্ত পূরণ করতে হবে

এ স্কলারশিপ পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ দিতে হবে। ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য তার থাকতে হবে। সাসেক্সের ২০২১–এর স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে।

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ অক্টোবর ২০২৬
রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬