ডাড স্কলারশিপে জার্মানি যাওয়ার সুযোগ

২৩ জুলাই ২০২০, ১১:৫৭ AM

জার্মানিতে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে DAAD Helmut Schmidt স্কলারশিপ। যা ডাড স্কলারশিপ নামে পরিচিত। উন্নয়নশীল দেশগুলো থেকে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের মাঝ থেকে স্নাতকোত্তর পর্যায়ে ডাড স্কলারশিপের আওতায় আবেদন আহ্বান করেছে দেশটি।

ফুল ফানডেড এই স্কলারশিপে সমস্ত ব্যয়ভার বহন করে জার্মান সরকার। স্নাতকোত্তর পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৮৫০ ইউরো শিক্ষাবৃত্তি দেয়া হয়। সেই সাথে স্বাস্থ্যবিমা, ট্রাভেল অ্যালায়েন্সসহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা দেয়া হয় ডাড স্কলারশিপে।

যোগ্যতা :
১.আবেদনকারী প্রার্থীকে বিশ্ববিদ্যালয় বা সমমান পর্যায়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২. সর্বশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে।
৩.সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি এবং লোকপ্রশাসন বিভাগের গ্রাজুয়েটগণ আবেদন করতে পারবে।
৪. প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
৫.আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে।
৫. আবেদনপত্রের সাথে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।

আবেদন :
DAAD Helmut Schmidt স্কলারশিপ ২০২১ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ জুন থেকে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আবেদন করতে অথবা বিস্তারিত দেখতে ভিজিট করুন OFFICIAL DAAD SCHOLARSHIP WEBSITE.

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬