মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা: মন্ত্রী

২৪ জানুয়ারি ২০২০, ০৭:১৫ PM
আ ক ম মোজাম্মেল হক

আ ক ম মোজাম্মেল হক © ফাইল ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে দেশের ১৪ হাজার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। এসব প্রতিটি বাড়ির নির্মাণ ব্যয় হবে ১৬ লাখ টাকা করে। এতে এ প্রকল্পে প্রায় ২৩ শ’ কোটি টাকা ব্যায় হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত উচ্চতর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ হাজার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ১৬ লাখ টাকা ব্যায়ে প্রায় ২৩ শ’ কোটি টাকা ব্যায়ে বাড়িঘর করে দেয়া হবে। আর মুজিববর্ষ উপলক্ষে ছাত্রদের জন্য আমরা বিশেষ প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.হারুন অর রশীদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম এ মান্নান, ডুয়েটের ভিসি ড. আলাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গিয়াস উদ্দিন প্রমুখ।

আয়োজকরা জানান, জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রকল্প নেয়া হয়েছে।

ট্যাগ: বৃত্তি
ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9